শাওন! পৃথিবীর একটা নিষ্ঠুর নিয়মের ভুক্তভোগী এই চরিত্র টা। এক তরফা প্রেম কিংবা ভালোবাসা দ্বারা পিষ্ট হয়ে যে নিজের জীবন খুইয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে নিজের ব্যক্তিসত্তা, নরম কোমল মানব থেকে হয়েছে সকলের কাছে অস্বীকৃত। সব চরিত্রের মতো শাওন কে যদি প্রকৃতি দিয়ে বর্ণনা করি, তাহলে শাওন আমার কাছে ঝুম বৃষ্টি কিংবা ঝড় পরবর্তী শান্ত, শীতল, অন্ধকার আবহাওয়া। যেই সময় মানুষের মন ব্যথিত হয় শীতল বাতাসে, মাটির ভেজা গন্ধে কিংবা মনের মন খারাপকে দূর করতে না পেরে।
শাওনের মন খারাপ তার একান্ত ব্যক্তিগত মনের জন্য। যেই মেয়েটা কে ও নিজের জীবন উজাড় করে ভালোবাসে, যার মায়ায় ডুবে এখন সে দিশেহারা নাবিক, যে মেয়েটা কে ও জীবনের বিনিময়ে চায়। মৌনি আসলেও মায়া, শাওনের জীবনের অসুস্থ মায়া। যতবার আমার শাওন কে মনে পড়ে, আমার চোখে ভাসে একাকী একটা ছেলে ঝুম বৃষ্টির মধ্যে নিজেকে হারিয়ে বসে আছে, একটাই হৃদয় তার কিন্তু ব্যথায় জর্জরিত। ওই শাওনের পাশে আমার বসতে মন চায়, যতই ছেলেটা খারাপ হোক সবার চোখে, আমার ওকে একটু বুঝতে মন চায়। সবটা এমন না হলে কতো ভালো শাওন! আমার আরও জিগ্যেস করতে মন চায়- ভালোবাসায় এতো দুঃখ পেতে হবে জানলে তুমি কি মন উজাড় করে, সারাটা জনম নিয়ে তোমার ব্যক্তিগত মন কে ভালোবাসতে?
Dajaidaja